বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় দশম শ্রেণীর ছাত্র নিহত, আহত ৫
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাস ও দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পৌর এলাকার আল-মদিনা বিদ্যানিকেতনের (চৌধুরী গাঁও) দশম শ্রেণীর ছাত্র ও মোটর সাইকেল আরোহী শাহেদুজ্জামান (১৮) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের পৌর শহরস্থ দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত শাহেদুজ্জামানের সঙ্গিসহ দুটি মোটর সাইকেলের আরোহী ৫জন গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দূর্ঘটনায় নিহত শাহেদুজ্জামান পৌর এলাকার ইলামেরগাঁও (উত্তর মিরেরচর) গ্রামের আবদুল মালিকের পুত্র।
আহতরা হলেন- বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের এলাই মিয়ার পুত্র জহির (১৯), ময়না মিয়ার পুত্র নয়ন মিয়া (১৮), পূর্ব চান্দশিরকাপন গ্রামের ছুরাব আলীর পুত্র আল-আমিন (২০), উত্তর মিরেরচর গ্রামের আবদুর রশীদের পুত্র কাউছার (১৫) ও একই গ্রামের ফাহাদ মিয়া (১৭)।
বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথ অভিমুখি একটি যাত্রীবাহী বাসের (নং সিলেট-জ ১১-০৬০২) সাথে পৌর শহরের দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে রশীদপুরগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই মোটর সাইকেলে থাকা ৬ জন গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। বাকী আহতদের মধ্যে আরোও ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাস ও দুটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed