সিলেটে ৫০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল সংখ্যক ফেনসিডিলের চালানসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাকের পেকেরখাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৫০০ বোতল ফেনসিডিলের চালান জব্দ করা হয়।
আটককৃত সোহেল রানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন গনিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সিলেটের পুলিশ সুপার মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তথ্য সূত্রে জানা গেছে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তথ্য ও নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ফেনসিডিলের চালান জব্দ ও জড়িত যুবককে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed