শিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের পোষাক বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, সরকার প্রতিবন্ধী মানুষ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। সরকারের পাশাপাশি প্রতিবন্ধী সংগঠনগুলো নিঃস্বার্থে কাজ করছে তা, প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধী মানুষ হিসেবে নিজেকে অবহেলীত ভাববেন না। মনোবল, সাহস ও বড় হওয়ার স্বপ্ন নিয়ে লেখাপড়া করতে হবে। তবেই শিক্ষা অর্জন করে সুস্থ সবল মানুষের মত লক্ষ্য প্রান্তে পৌছতে পারবে। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের পোষাক বিতরণ করায় ধন্যবাদ জানিয়ে তাদের মধ্যে অন্যান্য সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের উদ্যোগে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে পোষাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জিডিএফ’র ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম ইসরাঈল আহমদ, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, জিডিএফ’র উপদেষ্টা ও টিআইব নাগরিক কমিটির সভাপতি সমিক সহিদ জাহান, সুরমা অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী।
পোষক বিতরণী অনুষ্ঠানে সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সভাপতি বায়জিদ খান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাছুম আহমদ চৌধুরী।
শিক্ষক সাবিনা ইয়াছমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কয়েস মিয়া। গীতা পাঠ করেন সমীরঞ্জন বিশ্বাস। উপস্থিত ছিলেন শিক্ষিকা নমিতা রাণী দে, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়াও অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে পোষক বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More
সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড়Read More



Comments are Closed