সিলেটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৬টার দিকে ঐ এলাকার নিজ জমিতে কৃষিকাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান তিনি। তার নাম আব্দুস ছালাম (৫০)। তিনি স্থানীয় শিবেরবাজার বাছাইর পাড় এলাকার মৃত আব্দুল মনাফের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন। তিনি বলেন সোমবার ভোরে বজ্রপাতে মারা যাওয়া আবদুস ছালাম নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। কিন্তু ভারি বর্ষণের সময় বজ্রপাতে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed