Main Menu

নারায়ণগঞ্জের এসপিসহ ৪২ জনের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে শাওন প্রধান নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) ও কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ ৪২ জনকে আসামি করে মামলার একটি আবেদন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লার আদালতে এই আবেদন করেন তিনি। আদালত আবেদন গ্রহণ করেছে। এ বিষয়ে শুনানি হবে পরে।

Manual5 Ad Code

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার আবেদনে হত্যা, জখম, গুরুতর জখম ও পূর্ব পরিকল্পিতভাবে হামলার অভিযোগ আনা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করেছে। তবে আদেশ দেয়নি। বিচারক পরে মামলার আবেদনের বিষয়ে আদেশ দেবেন।

Manual3 Ad Code

যাদের আসামি করতে আবেদন করা হয়েছে, তারা হলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আলম, গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মাহফুজুর রহমান কনক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা, উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, কনস্টেবল শাহরুল আলম, মো. সোহাগ, মো. আরিফ দেওয়ান, ফেরদৌস দেওয়ান, সেলিম, রিপন, যুগল, মামুন, রিয়াজ, হাফিজ, এএসআই ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, সোহরাব, কনস্টেবল জাকির হোসেন, নাঈম, রাকিব, আনিস, সাইদুল, ইনজামামুল, রাসেল, খলিলুর রহমান, মোহসীন মিয়া, মোস্তাকিম, শাহাদাত হোসেন, ফখরুল ইসলাম, আরিফ দেওয়ান, দীপক সাহা, শাহীন, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, মান্নান, রুবেল ও সোহাগ৷

Manual1 Ad Code

রিজভীর পক্ষের আইনজীবী মামলার বিষয়ে আইনজীবী মাসুদ তালুকদার বলেন, ‘পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল৷ সমগ্র বাংলাদেশে বিএনপি শান্তিপূর্ণ মিছিল করেছে। কিন্তু নারায়ণগঞ্জসহ বাংলাদেশের কিছু স্থানে পুলিশ বিনা কারণে উসকানি দিয়ে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ সরাসরি গুলি করেছে। এতে বহু নেতা-কর্মী আহত হয়েছে এবং যুবদলের কর্মী শাওন বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মিডিয়া, পত্রিকা এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জেনে আদালতে এ মামলা দায়ের করলাম।’

এই আইনজীবী বলেন, ‘পুলিশের এসআই কনক যার গুলিতে শাওন নিহত হয়েছে তাকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা পুলিশ সুপার, তিনজন অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসিসহ মোট ৪২ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।’

মামলার আবেদনের পর রিজভী সাংবাদিকদের বলেন, ‘এটি অন্যায় হয়েছে, চরম অন্যায়। কাটছাঁট করার পরও সংবিধানে এখনও যতটুকু অধিকার আছে তাতে গণতান্ত্রিক অধিকার হিসেবে সমাবেশ করা ও শোভাযাত্রা করার অধিকার আছে। সেই অধিকারটুকুই সরকার হরণ করেছে।

‘এর প্রমাণ গত পয়লা সেপ্টেম্বরের ঘটনা। সরকার গণতান্ত্রিক অধিকারের কোনোটাই রাখতে চায় না৷ একদলীয় সরকারের যে নমুনা তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে।’

এর আগে এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন শাওন প্রধানের ভাই মিলন প্রধান। অবশ্য এরপর থেকেই লাপাত্তা তিনি।

Manual7 Ad Code

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান বলেন, ‘১০টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের আনুমানিক পাঁচ হাজার নেতা-কর্মী ইটপাটকেল, লোহার রড, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় মিছিল করে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকেন।’

তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে ২ নম্বর রেলগেট এলাকা দিয়ে শাওন প্রধান যাওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর আক্রমণ করতে থাকেন। এ সময় অবৈধ অস্ত্রের গুলি ও ইটের আঘাতে শাওন মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code