প্রগতি ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণের টাকার দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর কাছ থেকে ক্ষতিপূরণের টাকা পাওয়ার দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সচেতন মহল।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হাবিবুর রহমান, ব্যবসায়ী নোমান আহমদ, ফরহাদ আহমদ, মারুফ মিয়া, সমাজসেবী কামাল আহমদ, সোহাগ আহমদ, ফাহিম আহমদ, সমাজকর্মী নাঈম আহমদ, ছালমান মিয়া, সঞ্জিত দাস, অন্তর দাস প্রমুখ। এছাড়াও মানববন্ধনে ব্যবসায়ী ও সচেতন মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে ক্ষতিপূরণে টাকা পরিশোধ করার জোর দাবী জানিয়ে বলেন, ব্যবসায়ীরা ইন্স্যুরেন্স করেন বিপদগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাওয়ার আশায়। কিন্তু ব্যবসায়ী আনসার আলীর বীমাকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠান আলী স্টোরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সিলেট ও ঢাকা অফিসকে কয়েকবার জানানোর পরও কর্তৃপক্ষ ক্ষতিপূরণের টাকা দিচ্ছে না। তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দুঃখজনক।
বক্তারা অনতিবিলম্বে বীমা কর্তৃপক্ষকে ক্ষতিপূরণে টাকা দেয়ার জন্য আহবান জানান। অন্যথায় ব্যবসায়ী, সচেতনমহল ও সর্বস্তরের জনসাধরণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ও অন্দোলনে যেতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed