জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগের জেলার শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সিলেটের প্রাচীন বাউল শিল্পী ফকির মহাজন আফসান উদ্দিন এর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল গত ২৯ আগস্ট সোমবার বিকালে নগরীর সুরমা মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাউল বাবুল সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল পথিক রাজু’র সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী গীতিকার ফিরোজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাসেম সরকার, দপ্তর সম্পাদক বাউল কানাইলাল সরকার, তথ্য ও প্রচার সম্পাদক জাহেদ সরকার, মহিলা সম্পাদিকা রাবেয়া বেগম তানিয়া, অর্থ সম্পাদক মাছুম জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, সহ সাধারণ সম্পাদক বাউল নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল করিম, কার্যনির্বাহী সদস্য মুন্নি আক্তার, জাহানারা বেগম, বাবুল মিয়া।
ক্বারী মাওলানা শেখ মোঃ সোহেল আহমদ দোয়া পরিচালনা করেন। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed