কবি মুহাম্মদ আব্দুর রকীব স্মরণসভা ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবি ও রাজনীতিবিদ মাওলানা মো. আব্দুর রকিব বলেছেন, কবি মুহাম্মদ আব্দুর রকীব বিভিন্নভাবে সমাজ সংস্করণে ভূমিকা রেখেছেন। তিনি আল্লাহভীরু দার্শনিক কবি ছিলেন। তাঁর ব্যাতিক্রমী আদর্শবাদ, বহুমাত্রিক সৃজনশীলতা ও সংগ্রামী জীবন বর্তমান প্রজন্মের জন্য শিক্ষণীয়।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী কবি মুহাম্মদ আব্দুর রকীবের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শক্তিমান কবি ও অধ্যক্ষ কালাম আজাদ এবং কবিপুত্র মো. হামিদুর রহমান মাহমুদ টিপু।
তরুণ কবি ইফতেখার শামীমের সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কবি নাজমুল আনসারী ও স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ছড়াকার আব্দুস সাদেক লিপন।
সম্মানিত অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, কবি মুহাম্মদ আব্দুর রকীবের কবিতায় আধুনিকতা ও সমকালিনতা প্রবলভাবে ফুটে উঠতো। তাঁর রূহানীয়তের শক্তি অত্যন্ত উন্নত ছিলো। ব্যাক্তিজীবনে তাঁর সততা ও মহত্বকে মানুষ কুর্ণিশ করতো।
স্মরণসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক চৌধুরী ইশফাকুর রহমান কোরেশী, কবি ও সাহিত্যসমালোচক বাছিত ইবনে হাবীব, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ঔপন্যাসিক আলেয়া রহমান, বাংলাদেশ তরুণ সংঘের সহ-সভাপতি জামান আহমদ, ছড়াকার কামরুল আলম, কবির শ্যালক আব্দুল জলিল, গল্পকার ও সাংবাদিক তাসলিমা খানম বীথি, মাওলানা শামসীর হারুনুর রশীদ, আহমাদ সালেহ, মাওলানা উনায়েস আহমদ বরকতপুরী প্রমূখ।
স্মরণসভায় ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন কবিপুত্র বিশিষ্ট ব্যাংকার ও কবি শাহেদ আব্দুর রকীব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মশাহিদ আলী।
Related News
বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গতRead More
ব্যতিক্রমধর্মী গ্রন্থ ‘মানুষ ও কুকুর’-এর লেখক মোঃ নজমুল হুসাইনকে সম্মাননা স্মারক প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জের কৃতী সন্তান, সাহিত্যসাধক, গবেষক ও সমাজচিন্তক মোঃ নজমুল হুসাইন রচিতRead More



Comments are Closed