মিশিগানে মঞ্চ মাতালেন ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন
প্রবাস ডেস্ক: হাজার হাজার দর্শকের উপস্থিতি ও উন্মাদনায় মিশিগানের বাংলা টাউনখ্যাত ডেট্রয়েট সিটির জেইন পার্কের মাঠে নেচে- গেয়ে মঞ্চ কাঁপালেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত শিল্পী বেবী নাজনীন।
এছাড়াও মঞ্চে গান পরিবেশন করেছেন এনটিভির গানের রিয়েলিটি শো ২০০৮ এর তারকা নীলিমা শশি ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। মিশিগানের অন্যতম দেশীয় বড় মেলাটি হচ্ছে নর্থ আমেরিকান- বাংলাদেশী ফ্যাস্টিবল। এই মেলাটি শুরু হয় ২৬ আগস্ট, শেষ হয় ২৮ আগস্ট। ৩ দিনব্যাপি এই মেলায় ছিল মানুষের উপছে পড়া ভীড়। প্রতিদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলে রাত ১২টা পর্যন্ত।
১ম দিন শুক্রবার থাকায় কর্মব্যস্ত মানুষের আনাগোনা ছিল কিছুটা কম। মেলায় দেখা যায়, হরেক রকম দোকানের পসরা সাজিয়ে মেলাকে আকর্ষনীয় করে তুলেছেন ব্যবসায়ীরা।খাবারের স্টলের পাশাপাশি বুটিকশিল্প, মৃৎ শিল্প ও হস্তশিল্পের স্টল ছিল চোখে পড়ার মতো। কিছু দর্শনার্থী দেশীয় হোক্কা ও হাতপাখা পেয়ে আনন্দ উল্লাস করেন।
এবারের মেলায় বড় আকর্ষণ ছিল তারকা সংগীত শিল্পীর গান পরিবেশনা। সপ্তাহিক ছুটি শনিবার ও রোববার থাকায় মেলার ২য় দিন শনিবারের পড়ন্ত বিকালে মেলার জন্য নির্ধারিত পুরো মাঠ ছিল নারী,পুরুষ শিশুসহ কিশোর কিশোরীদের ভীড়। আলো- ছায়া সময়ে মঞ্চে আসেন শাহ মাহবুব। সিলেটের প্রয়াত বাউল শিল্পী শাহ আব্দুল করিমের গানসহ বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে নেচে-গেয়ে মঞ্চ মাতিয়ে রাখেন তিনি।
সময় শেষ হচ্ছে দর্শকদের উন্মাদনা ততই বাড়ছে। তখনই মঞ্চে আসেন আরেক জনপ্রিয় শিল্পী নিলীমা শশি। তিনি পরিবেশন করতে থাকেন আধুনিক গানসহ সময়ের অনেকগুলো ফোক গান। সুরের তালে তালে নেচে গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন পুরোটা সময়।
মেলার ৩য় দিন রোববারে দেখা যায়, বিগত ২ দিনের তুলনায় এই দিনে দর্শকদের উপস্থিতি ছিল অনেক বেশী। মেলায় আগত দর্শকদের জিজ্ঞেস করলে তারা বলেন, ব্ল্যাক ডায়মন্ড সংগীত শিল্পী বেবী নাজনীনের গান শুনেছেন, কিন্তু বাস্তবে অনেকেই তাকে দেখেননি। এই আসরে সেই অপূর্ণতা ঘুচবে। এই দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত শিল্পী বেবী নাজনীন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed