কানাইঘাটে পুকুর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল আগফৌদ গ্রামে পুকুর থেকে গলায় পাটা বাঁধা অবস্থায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে বাড়ির পুকুর থেকে মুসলিমা বেগম (২৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় পাটা বাঁধা ছিল।
এদিকে, গৃহবধুর লাশ উদ্ধারের পূর্বে হাত বাঁধা অবস্থায় তার শিশুসন্তান আরিফ আফসার (৩) কে ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত মুসলিমা বেগম কানাইঘাট উপজেলার বীরদল আগফৌদ গ্রামের সৌদি প্রবাসী হেলাল আহমদের স্ত্রী।
পরিবার সূত্র জানায়, রবিবার রাতে শিশুসন্তান আরিফ আফসারকে নিয়ে নিজের কক্ষে ঘুমাতে যান মুসলিমা বেগম। সোমবার ভোরে আরিফের কান্না শুনতে পেয়ে পরিবারের লোকজন মুসলিমাকে ডাকতে গিয়ে দেখেন বাইরে থেকে রুম বন্ধ করে দেয়া। ভেতরে ঢুকে তারা শিশু আরিফকে হাত বাঁধা অবস্থায় দেখতে পান। মুসলিমাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা বাড়ির পুকুরঘাটে তার জুতা দেখতে পান।
রহস্যজনক এই নিখোঁজের খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালায়। এসময় গলায় পাটা বাঁধা অবস্থায় মুসলিমার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, অনুমান ৬ বছর পূর্বে মুসলিমা বেগমের বিয়ে হয় বীরদল আগফৌদ গ্রামের সৌদি প্রবাসী হেলাল আহমদের সাথে। মুসলিমার পিতার বাড়ি একই ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা মনে করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মুসলিমা বেগমের পিতা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed