কমলগঞ্জে বাল্য-বিবাহ প্রতিরোধ আইন বিষয়ক প্রশিক্ষণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাল্য-বিবাহ প্রতিরোধ আইন বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাজী, ইমাম, পুরোহিত ও সাংবাদিকদের নিয়ে ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
জাইকার উপজেলা সমন্বয়ক মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুুদ ভ‚ইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তুলি শর্মা প্রমুখ।
প্রশিক্ষণে বাল্য-বিবাহ প্রতিরোধে আইন, বাল্য-বিবাহের কুফল ও বাল্যবিবাহের ফলে কিশোরী মা ও শিশুর স্বাস্থ্যগত সমস্যা ও ঝুঁকি নিয়ে আলোকপাত করা হয়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed