প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় কারাবন্দি সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি কারাবন্দি সাবেক ছাত্রদল নেতা জাবিদ রায়হান লাকির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কারাপুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাবিদ রায়হান লাকি জেলার কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন জানান, কারাগারে থাকার পর ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে পড়েন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা লাকি। কারা কর্তৃপক্ষ তাকে যথাযথ চিকিৎসা দেননি। একটি মিথ্যা মামলার রায়ে তিনি সাড়ে চার বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। পৃথক আরেকটি মামলাকে কেন্দ্র করে আদালতে হাজির করার জন্য লাকিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরায় নিয়ে আসা হয়। সাতক্ষীরা মেডিকেলে যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন বলেও অভিযোগ করেন তিনি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মণ্ডল বলেন, আগে তিনি স্ট্রোক করেছিলেন। পাশাপাশি ডায়াবেটিক ও ফুসফুসে ইনফেকশনসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, লাকি নামের দণ্ডপ্রাপ্ত আসামির শরীরের বাম পাশ অবশ ও তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিক ছিল। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা করাননি সে কারণে মারা গেছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা সঠিক নয়। আমরা তাকে এর আগেও খুলনায় নিয়ে গেছি। কেউ মারা গেলে এমন অভিযোগ বাস্তবসম্মত নয়।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed