শান্তিগঞ্জে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতে বাবুল চন্দ্র দেব (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। নিহত বাবুল উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পশ্চিম পাড় গ্রামের মৃত তারক চন্দ্র দেবের ছেলে।
শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ডের সদস্য মো.আশিক মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও গরু চড়াতে সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যান কৃষক বাবুল দেব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন। হাওরে যাওয়ার পর বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য কৃষকরা তাকে বাড়ি নিয়ে আসেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed