মেট্রোপলিটন ইউনিভার্সিটির সঙ্গে ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের সমঝোতা স্মারক সই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওআই) সই করেছে যুক্তরাজ্যের সুনামধন্য প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে শুক্রবার (২৬ আগস্ট) এই তথ্য জানানো হয়।
জনসংযোগ শাখা জানায়, ভার্চুয়াল মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে উভয় বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে এখন থেকে আরও ঘনিষ্টভাবে কাজ করবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের পক্ষে সহকারী উপাচার্য (গ্লোবাল এংগেইজমেন্ট এন্ড স্টুডেন্ট লাইফ) ক্রিস চ্যাঙ সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের গ্লোবাল এংগেইজমেন্ট অফিসার জো হল, বাংলাদেশ রিজিওনাল উপদেষ্টা এমরান মফিজ, এসিসট্যান্ট বাংলাদেশ রিজিওনাল উপদেষ্টা মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের ফলে উচ্চ শিক্ষায় সিলেটের শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed