শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগণের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। বিভিন্ন শাসন শোষণের প্রতিবাদ করেছেন, স্বপ্ন দেখিয়েছেন স্বাধীন বাংলাদেশের। বঙ্গবন্ধু পীড়িত ও শোষিত মানুষের মুক্তির মহামানব। বঙ্গবন্ধুর আদর্শকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
‘শিক্ষার্থীর পাশে শিক্ষার্থী’ সংগঠণের উদ্যোগে আয়োজিত শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
শুক্রবার (২৬ আগস্ট) বিকালে কবি নজরুল মেমোরিয়াল স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীর পাশে শিক্ষার্থী সংগঠণের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক নজির হোসেন লাহিন।
সংগঠনের মডারেটর শাহাদাত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, সিলেট সদরের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজেল আহমেদ চৌধুরী, কবি নজরুল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আলামিন, শিব্বির আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা লোকমান আহমদ, নাইম চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, রাহিক আহমেদ, মাহি আহমেদ, এস.এম রাইয়ান চৌধুরী এবং বিভিন্ন বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীবৃন্দ।
এসময় শোকাবহ আগস্ট উপলক্ষে উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রদান করা হয়।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed