সিলেটে বাউবি’র এসএসি ও বিবিএ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন সিলেট আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২২ ও বিবিএ পরিক্ষা ২০২১ (বাংলা মাধ্যম) এর অনুষ্ঠিত পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৯টায় এসএসসি প্রোগ্রামের পরীক্ষা কেন্দ্র সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সকাল ১০টায় প্রগতি উচ্চ বিদ্যালয় ও বিবিএ পরীক্ষা কেন্দ্র মদন মোহন কলেজ পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন সিলেট আঞ্চলিক কেন্দ্রে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অধ্যাপক ড. মাহবুবা নাসরীন বলেন, “মানসম্মত শিক্ষা বিস্তারে বাউবি কর্তৃপক্ষ বদ্ধপরিকর। উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে বাউবি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আঞ্চলিক কেন্দ্রের সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং অফিস পরিচালনায় দিক নির্দেশনা প্রদান করেন।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সিলেট আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক-কে ধন্যবাদ জানান। মত বিনিময় শেষে তিনি সিলেট আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন সুনামগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed