মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে মোবাইল চার্জারে লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সামছুল আলম (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গিচর গ্রামের আবদুল কদ্দুছের পুত্র।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে তার নিজ বাড়ীতে মোবাইলে চার্জার লাগাতে গিয়ে সামছুল বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন। পরে তাকে পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
« ছাতকে পিয়ান নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে আটক ৩ (Previous News)
(Next News) সিলেটে বাউবি’র এসএসি ও বিবিএ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন »
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed