বিএনপি নেতা আনা মিয়ার মৃত্যুতে মুক্তাদিরের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, চৌকিদেখী পঞ্চায়েত কমিটির সভাপতি ও নাসির উদ্দিন হাফিজিয়া মসজিদ মাদ্রাসার সভাপতি মো. আনোয়ার হোসেন আনা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক শোক বার্তায় তিনি বলেন, সিলেটে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিলেন মরহুম মো. আনোয়ার হোসেন আনা মিয়া। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে কাজ করে গেছেন। সিলেটে বিএনপিকে শক্তিশালী করার পেছনে তাঁর অনেক অবদান রয়েছে।
আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুম নোয়াব আলীর জন্য জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে কামনা করেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed