সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৪), মো. পারভেজ (২১), আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর রহমান হিরণ।
পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন৷ মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও একই কোম্পানিতে নিয়ে যায় ফারুক। অপরদিকে সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জামান।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হয় ফারুক। চালকের আসনে ফারুকের সঙ্গে তার ছোট ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিল। আল কাসিম শহরে পৌঁছার আগে রাস্তায় মোড় নেওয়ার সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন আমরা ঘটনা শুনেছি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের জন্য আইনি সহায়তার জন্য যা প্রয়োজন সবই করা হবে।
কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনার জন্য সব রকমের সহযোগিতা করা হবে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed