Main Menu

সিলেটে আ’লীগের শোকসভায় দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের শোক সভায় স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই থেকে তিনজন আহত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ময়ুরকুঞ্জ কনভেনশন হলে শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর কিছু সময় পড়ে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃস্টি হয়। এসময় চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন। তবে প্রাথমিক ভাবে তাদের নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, শোকসভায় একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো। দ্রুত পুলিশ পরিস্থিতি শান্ত করে নেয়। এখন যথারীতি অনুষ্ঠানের কার্যক্রম চলছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Share





Related News

Comments are Closed