Main Menu

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সীমান্তিকের কর্মী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামে সীমান্তিকের এক কর্মী নিহত হয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনের ফাঁড়ি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়া হোসেন ভোলা জেলার শ্যামপুর থানার তোফাজ্জল হোসেনের ছেলে এবং সীমান্তিক সিলেটে চাকরি করেন।

আনোয়ার হোসেনের সহকর্মী তোফাজ্জল কেবল হত্যাকাণ্ড ঘটেছে জানালেও এর বেশি আর কিছুই জানাতে পারছেন না।

পুলিশ এবং সীমান্তিক সূত্রে জানা গেছে , রাত সোয়া ৮টার দিকে হুমায়ুন রশীদ চত্বর থেকে ফাঁড়ি সড়কে এগিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীমান্তিকের চেয়ারম্যান শামীম আহমদ জানিয়েছেন, আনোয়ার হোসেন সীমান্তিক ব্রাম্মণবাড়িয়া অফিসে দায়িত্ব পালন করছিলেন। সংস্তাটির প্রধান কার্যালয়ে দাফতরিক কাজে সিলেট আসছিলেন। হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে ফাঁড়ি পথে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার হোসেন ভোলা জেলার বাসিন্দা। তিনি সিলেটে সীমান্তিকের প্রশিক্ষণে যোগ দিতে এসেছিলেন। তার লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed