ছাতকে সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু
ছাতক প্রতিনিধি: ছাতকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মোঃ ইউসুফ আলী (৫০)। তিনি নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের কাড়ইলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
মোঃ ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাজী সাদিক মিয়া নিশ্চিত করেছেন।
« শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু (Previous News)
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed