বাহুবল উপজেলা চেয়ারম্যানের উপর অনাস্থা প্রস্তাবের কার্যক্রম স্থগিতের আদেশ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর উপর আনীত অনাস্থা প্রস্তাবের সকল কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করে রুল নিশি জারি করেছে মহামান্য হাইকোর্ট বেঞ্চ।
রোববার (২১ আগষ্ট) মহামান্য হাইকোর্টের মহামান্য বিচারপতি ফারাহ মাহবুব ও আহমেদ সোহেল এর সমন্বয়ে গঠিত ব্র্যাঞ্চ এ রুল নিশি জারি করেন।
সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আতাউর রহমান এসোসিয়েট সূত্র জানান বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান কর্তৃক স্হানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার( রাজস্ব), ডেপুটি কমিশনার হবিগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার বাহুবল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নিলুফার ইয়াসমিন এবং ৭ জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিবাদী করে দায়েরকৃত রিট পিটিশন নং ৯৪৪৬/২২ এর শুনানী গ্রহণ করে ওই রুলনিশি জারি করা হয়েছে।
বিজ্ঞ আইনজীবী তাঁর মুদ্রিত প্যাডে স্বাক্ষরিত একটি পত্রে পিটিশনার উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে অবগত করেছেন।
উল্লেখ্য সোমবার ২২ আগষ্ট ওই অনাস্থা প্রস্তাবের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হবার কথা ছিলো।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed