সাগরে ট্রলারডুবি, দুইদিনে ৭ জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৭ জনের মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ আছেন একজন।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সকালে কক্সবাজার শহর-সংলগ্ন বাঁকখালী নদীর মোহনার সাগরের বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা ৩ জেলের মরদেহ উদ্ধার করেন। ওই ৩ জন হলেন হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার।
পরে বিকেলে নাজির হোসেন (২৮) ও নুরুল ইসলামের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ আছেন একই গ্রামের খোরশেদ আলম বাবু (২৮)।
পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার সদর উপজেলার খুরুশকূলের বাসিন্দা জাকির হোসাইনের মালিকাধীন একটি ট্রলার ১৯ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ফেরার সময় শুক্রবার নাজিরারটেক পয়েন্টে সাগরে বৈরী আবহাওয়ায় ‘এফবি মায়ের দোয়া’ নামের ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড সদস্য ও জেলেরা তাৎক্ষণিকভাবে ৮ জনকে জীবিত উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে আরও ৩ জনকে জীবিত উদ্ধার করা হয় রাতে। নিখোঁজ বাকি ৮ জেলের মধ্যে শনিবার ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়। আজ উদ্ধার করা হলো ৫ জনের মরদেহ।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed