চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২১ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সিদ্ধার্থ ভৌমিক এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জসিম উদ্দিন উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউপির পঞ্চাশ এলাকার দেউন্দি গ্রামের আইয়ুব আলী ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাইকপাড়া ইউপির হলদিউড়া এলাকায় ইজারা বহির্ভুত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
চুনারুঘাট থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেছেন।
অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed