জন্মাষ্টমী নিয়ে বিরুপ মন্তব্য, কমলগঞ্জে আ.লীগ নেতা আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে ফেইসবুকে বিরুপ মন্তব্য করায় এক আওয়ামী লীগ নেতাকে শুক্রবার (১৯ আগস্ট) ভোররাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আটক ব্যক্তি উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের পুত্র জসিম আহমদ (৩৫)। সে মৌলভীবাজার শহরের এস আর প্লাজার একজন ব্যবসায়ী এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শ্রমিকলীগ নেতা।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শাহীন আজাদ নামক অন্য একজনের ফেইসবুক আইডিতে সনাতন ধর্মের জন্মাষ্টমী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন জসিম আহমদ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সনাতন ধর্মীয় লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নজরে এলে তার নির্দেশনা মোতাবেক শুক্রবার (১৯ আগস্ট) ভোররাত রাত আনুমানিক আড়াইটায় মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াসুনুল হক অভিযান চালিয়ে জসিমকে আটক করেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed