শ্রীমঙ্গলে চা বাগানে টিলাধসে চার নারীর মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে টিলার সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় একই পরিবারে দুই ঝাসহ মাটিচাপায় ৪ নারী চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগ্ট) দুপুর ১টায় এই ঘটনা ঘটে। নিহত চারজনই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক।
লাল মাটি দিয়ে ঘর লেপন আর হলো না। এর আগেই মৃত্যুদুত এক ঝাপটায় তাদের জান কবজ করে নিয়ে গেছেন। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের উরিষ্যা টিলায়। টিলা ধসে একই পরিবারে দুই ঝাসহ মাটিচাপায় ৪ নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার উপজেলার কালিঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের কুমেদ কন্দের বাসার সামনে উরিষ্যা টিলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই চা বাগানে জংলী ঠিলার বাসীন্দ্রা, চা শ্রমিক স্বপন ভূমিজের স্ত্রী হীরামনি ভূমিজ (৩০), রিপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ (২৮), পঞ্চায়েত সভাপতি অরুন মহালী’র স্ত্রী রাধা মাহালি (৪০) এবং মিঠুন ভূমিজের রিনা ভূমিজ (২২)।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, নিহতের বসত ভিটার প্রায় শতাধিক গজ দুরে উড়িষ্যা টিলায় দুর্ঘটনার খবর পেয়ে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারজন নারী চা শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা পরিক্ষা করে দেখেছি হাসপাতালে আসার আগেই তারা মারা যান।
এছাড়াও খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল গিয়ে অনুসন্ধান করেন যে, মাঠি চাপায় বা মাটির নিচে আর কোন মানুষজন আছে কিনা।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।
নিহত রাধামনি মালি লাখাইছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মালীর স্ত্রী। অরুণ মালি বলেন, ঘর মেরামতের জন্য মাটি আনতে গিয়ে টিলা ধসে তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দুপুরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে সংসদ সদস্য আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল স্বাস্থ্য কপপ্লেক্সে গিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি সরকারী ভাবে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও বাগান কর্তৃপক্ষেকে এ ধরণেন ঝুকিপূর্ণ টিলার বিষয়ে নজর দেওয়ার আহবাণ জানান। যাতে এধরণের আর কোন দূর্ঘনা না ঘটতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।
কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, চা শ্রমিকদের আন্দোলনে কাজ বন্ধ থাকায় ‘আজ সকালে ৪ নারী শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে ওই টিলায় আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালিকদার। তিনি জানান, পরিবারের সদস্যরা নিহতদের ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ নিতে স্থানীয় এমপি ও প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন। প্রশাসন আইনানুগ প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানাগেছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed