পরিকল্পনামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সুবিপ্রবি ভিসি
সুনামগঞ্জ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার পরিকল্পনা মন্ত্রীর শান্তিগঞ্জ বাস ভবন হিজল বাড়ীতে সৌজন্য সাক্ষাৎ করেন ভাইস চ্যান্সেলর(ভিসি) অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ। এসময় ভাইস চ্যান্সেলর(ভিসি) বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েও মন্ত্রীর সাথে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারি হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি রিপন তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সহ সভাপতি সীমরণ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed