পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
পরে বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সহকারী বন সংরক্ষক সোহেল রানা প্রমুখ।
এর আগে, পঞ্চগড় জেলা প্রশাসকর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রযালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়।
সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় বন বিভাগসহ জেলার নার্সারি ব্যবসায়ীদের ৩০টি স্টল বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছর চারা প্রদর্শন ও বিক্রি করছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed