চুনারুঘাটে ট্রাক চাপায় নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক চাপায় এক নারীর নিহত হয়েছেন। রোববার (১৪ আগস্ট) দুপুরে ১ টায় উপজেলার গাজীপুর ইউপির আসামপাড়া বাল্লা স্থলবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মিনারা বেগম (৩৮) ওই এলাকার বাল্লা নলপাড় চৌমুহনী মৌলভী বাড়ীর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিনারা বেগম রাস্তার পাশদিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। বাল্লা স্থলবন্দরের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মিনারা বেগম মারা যান।খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed