সব মসজিদে বঙ্গবন্ধুকে নিয়ে দোয়ার আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক : ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে এদিন দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
রোববার (১৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার বাদ যোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়েছে।
ইতোমধ্যে দোয়া ও মোনাজাতের জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed