বাহুবলে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের বাহুবল উপজেলার ১২টি চা বাগানে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও আটক বকেয়া বোনাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার ১৩ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদের গেইটে এ কর্মসূচি পালন করা হয়। এতে ১২টি চা বাগানে শত শত নারী পুরুষ চা-শ্রমিক যোগ দেন।
কর্মসূচি পালন কালে চা শ্রমিকরা তাদের অতিবিলম্বে চা শ্রমিকদের দ্বি-পাক্ষিক ২০২১-২০২২ চুক্তি বাস্তবায়ন করে মজুরি ৩ শত টাকা বৃদ্ধি ও আটক ১৯ মাসের এরিয়া বোনাস প্রদানের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি পালনের হুমকি দেন।
তারা বলেন চা বাগানে একজন শ্রমিক দৈনিক ১০-১২ ঘন্টা অমানবিক পরিশ্রমের পর ২৩ কেজি চা উত্তোলন করে ১২০ টাকা মজুরি পায়। যা বর্তমান বাজার মুল্যে ডাল ভাত খেয়ে বাঁচা দুষ্কর।
মানববন্ধন কর্মসূচি পালন কালে মধুপুর চা বাগানের শ্রমিক নেতা সুবাস রবিদাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই, যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ কুটি, বৃন্দাবন চা বাগানের অধির সাওতাল, রামপুর চা বাগানের সুমন সিংহ, দক্ষিন রামপুর চা বাগানের চম্পা লাল রবিদাস, রশিদপুর চা বাগানের নিপেন চাষা প্রমুখ।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed