গ্রীস উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসী নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ আগস্ট) স্থানীয় কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, এজিয়ান সাগরে কার্পাথোস দ্বীপে নৌকাটি ডুবে যায়। এতে ৮০ জন ছিলেন। এদের মধ্যে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নৌকাটি তুরস্ক ছেড়ে এসেছিল।
অবৈধ অভিবাসীরা নতুন জীবন শুরু করার জন্য ইউরোপে পাড়ি দিতে চায়, বিশেষ করে যারা নিজ দেশে যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়েছে, তাদের জন্য তুরস্ক মূল ট্রানজিট পয়েন্ট।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed