বিশ্বে করোনায় আরো ১৮৪৭ মৃত্যু, শনাক্ত ৭ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন।
বুধবার (১০ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে, গতকাল (মঙ্গলবার) ১ হাজার ২২৭ জনের মৃত্যু এবং ৪ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৬২ জনের এবং করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন।
এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৩৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২২০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ২৪২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১১১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ১৭৭ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ১০৪ জন।
বিশ্বে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫৮২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৩ হাজার ৮৩৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed