Main Menu

বাহুবলে অবৈধ বালু উত্তোলনকারাীদের বিরুদ্ধে অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার ৮ আগস্ট বা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচািলিত হয়।এ সময় অবৈধ বালু উত্তোলন কারীরা পালিয়ে যায়। এসময় অবৈধ ভাবে উত্তোলিত এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) জানান জব্দকৃত বালু পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

Share





Related News

Comments are Closed