ঠাকুরগাঁওয়ে কিশোরের মৃত্যুর খবর শুনে কিশোরীর ফাঁস
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে কিশোরের ফাঁস দিয়ে মৃত্যুর খবর শুনে কিশোরীও আত্মহত্যা করেছে। সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টায় প্রতিপক্ষ রায় (১৭) নিজ বাড়িতে ফাঁস দেয়। এর দেড়ঘণ্টা পর ১৪ বছর বয়সী কিশোরী রত্না রানীও তার বাড়িতে ফাঁস দেয়।
রত্না সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বাজারামপুর গ্রামের বিনয় সরকারের মেয়ে। সে দারাজগাঁও হামিদ আলি খান উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। অপরদিকে, একই ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামের বর্ম্মনের ছেলে প্রতিপক্ষ রায় এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনা নিশ্চিত করেছেন রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল ইসলাম।
তিনি বলেন, বেলা ১২টার দিকে ছেলেটির আত্মহত্যার খবর পাই। দুপুর দেড়টার দিকে মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। খবর পাওয়ার পর আমি তাদের বাসায় যাই। কী কারণে তারা আত্মহত্যা করলো এটি এখনো পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে কিছু না কিছু যোগসূত্র তো আছে।
এ বিষয়ে রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে আসলে কী কারণে তারা আত্মহত্যা করল। আপাতত অস্বাভাবিক মৃত্যু বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed