গোলাপগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে প্রায় ৫ হাজার পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও মাদক বিক্রীর নগদ টাকাসহ এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক ব্যবসার ২ লক্ষ ২৮ হাজার টাকা, মাদক সেবনের ফুয়েল পেপার ও একটি স্পাই ক্যামেরা উদ্ধার করা হয়।
সোমবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের আমুড়া রাস্তার মুখ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদ (৪০) পৌর এলাকার রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম শ্রাবণের নের্তৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তার বাড়িতে অভিযান চালায়।
এসময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদ তার ঘরটি ভিতর থেকে বন্ধ করে দেয়। পরে পুলিশ তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার ঘরের সিলিং থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুই লক্ষ ২৮ হাজার টাকাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে গোলাপগগঞ্জ থানায় ৬টি ও মোগলাবাজার থানায় ১টিসহ মোট ৭টি মাদক মামলা রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed