মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহ ধর্মিনী ডাঃ জুবাইদা রহমান এর পিতা সাবেক ডাক টেলিযোগাযোগ ও কৃষি মন্ত্রী, সাবেক নৌবাহিনীর প্রধান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর ৩৮তম মৃত্যুবাষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খান বাহাদুর আসদ্দর আলী খান ওয়াকফের মোতায়াল্লী বাবর আলী খান এর উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর জামে মসাজিদে বাদ জোহর এবং বাদ আছর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে ও শাহপরান রহ. দরগাহ মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন, মাহবুবুল হুক চৌধুরী, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনূর আহমদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খান বাহাদুর আসদ্দর আলী খান ওয়াকফের মোতায়ালী বাবর আলী খান, বিএনপি নেতা আলম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাহবুব আলম, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, মহানগর জাসাসের সদস্য রাসেল আহমদ রানা, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী পাবেল আহমদ, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক শাহজাহান চৌধুরী, ফিরোজ আহমদ, পল্টন থানা যুবদলের সাবেক সদস্য ইয়াহিয়া বীন আনোয়ার চৌধুরী, জেলা ছাত্রদলের সদস্য মিনহাজ খান, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী খান, সহ বিএনপি যুবদল সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed