কবর খুড়ে বীর মুক্তিযোদ্ধাসহ ৭ জনের কঙ্কাল চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার এক পারিবারিক কবরস্থান থেকে বীর মুক্তিযোদ্ধাসহ ৭ মরদেহের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাউধের খাল এলাকার মাঝি বাড়ির পারিবারিক কবরস্থানে ৭টি কবর খুড়ে কঙ্কাল নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার ভোর রাতের যেকোনো সময় চুরির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা হাসানাত মাঝি জানান, সকালে পারিবারিক কবরস্থানের কবরগুলোতে বড় গর্ত হয়েছে বলে জানতে পারি। এরপর গর্তগুলো ভরাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিটি কবরই বেশ পুরনো বলে জানান তিনি।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। কবরগুলো ৫ পুরুষ ও দুই নারীর।
পরিদর্শক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বার্থীর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনু মোল্লা জানান, দুর্বৃত্তরা মাঝিবাড়ি কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি করেছে। এর মধ্যে রয়েছে- ৪ বছর আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝি, ৮ বছর আগে মারা যাওয়া মুন্নী বেগম, ৭ বছর আগে মারা যাওয়া মতু মাঝি, ৬ বছর আগে মারা যাওয়া মিরাজ মাঝি, ৩ বছর আগে মারা যাওয়া লকু মাঝি ও ৪ মাস আগে মারা যাওয়া রাশিদা বেগমের কঙ্কাল।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed