Main Menu

বিশ্বে করোনায় আরো ১৯৪৪ মৃত্যু, শনাক্ত ৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩ জন।

শনিবার (৬ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ২ লাখ ৫৩ হাজার ৩৯২ জন আক্রান্ত হয়েছে জাপানে। তবে, মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে ৪০০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ব্রাজিলে মৃত্যু হয়েছে ২০৮ জন এবং আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৮১৬ জন। ইতালিতে মৃত্যু ১৭৫ জন এবং আক্রান্ত ৩৮ হাজার ২১৫ জন। স্পেনে মৃত্যু ১২৭ জন এবং আক্রান্ত ৬ হাজার ৭৩০ জন। মেক্সিকোতে মৃত্যু ১২২ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৯৫৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৮৫৭ জন এবং মৃত্যু ৪৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৮৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৩৩ হাজার ৭৪০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৬১৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Share





Related News

Comments are Closed