চুনারুঘাটে ছেলের হাতে মা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি গাঢ়টিলা এলাকায় সঞ্জীলা সাংমা (৬৫) নামে এক নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, পারিবারিক বিরোধের জের ধরে মা-ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে ছেলে দ্রুবেশ সাংমা (২৫) তার মাকে থাপ্পড় দিলে সে মাটিতে পড়ে যায়। এরপর কাঠের চেয়ার দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
শুক্রবার সকালে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত ছেলে দ্রুবেশ সাংমাকে গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ছেলে দ্রুবেশ সাংমাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed