সুনামগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা শুক্রবার (৫ আগস্ট) বিকালে ক্লাবের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন ক্লাবের সদস্য এমরানুল হক চৌধুরী, আশিকুর রহমান পীর, কামরুল হাসান চৌধুরী, মাসুক মিয়া, দেওয়ান তাসাদদুক রাজা চৌধুরী ইমন, আনিসুজজামান চৌধুরী ইমন, আল আমিন, জাহাঙ্গীর আলম, মোশাইদ রাহাত, মনোয়ার চৌধুরী, রেজাউল করিম, সৃজন মোহাম্মদ দিলাল আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সাংগঠনিক বিষয় পরিচালনা করবে।
কমিটির আহ্বায়ক লতিফুর রহমান রাজু, সদস্য সচিব আশিকুর রহমান পীর, সদস্য শাহজাহান চৌধুরী, জাকির হোসেন, এমরানুল হক চৌধুরী।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed