সিলেট সেনট্রাল ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সেনট্রাল ডেন্টাল কলেজের বিডিএসের ৭, ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের বিডিএস ৭ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের মধ্যে এ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
সভায় বিডিএস কোর্সের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের অভিষিক্ত করা হয়।
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ফারিজা সাবরিনা ও প্রভাষক ডাঃ সামিরা শরাফি চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড-এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ মাহবুবুল হক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড-এর ফাইন্যান্স ডাইরেক্টর জহির বক্ত, উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদী, আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড-এর পরিচালক জুবায়ের আহমেদ চৌধুরী, সৈয়দ এম,এ কাইয়ুম, আব্দুর রহিম, হাফিজুল ইসলাম চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ ও আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড-এর পরিচালক প্রফেসর ডাঃ এম,এ গাফ্ফার, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ভাইস-প্রিন্সিপাল ডাঃ এম,এ রকিব প্রমুখ।
উল্লেখ্য,অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের সেক্রেটারী জনাব অঞ্জন কুমার দাশ। অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও এপ্রোন বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed