সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মহিলা দলের উপহার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী বলেছেন, চলতি বন্যার শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মতো জাতীয়তাবাদী মহিলা দলও বানবাসী মানুষদের পাশে রয়েছে। মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ইতিমধ্যে চার বার সিলেটে এসেছেন, বানবাসি মানুষদের পাশে দাঁড়িয়েছেন। শহীদ জিয়ার দল বিএনপিই দেশের এমাত্র জনগনের দল যারা জনগনের সকল দুর্যোগে সব সময় জনগনের পাশে থাকে। তাই দেশ ও জাতির প্রয়োজনেই এই বাকশালী সরকারের পতন ঘটিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
বুধবার (৩ আগস্ট) বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার ব্যবস্থাপনায় পরবর্তী পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সভাপতিত্বে বোয়ালজুড় ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠােন বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সহ দপ্তর সম্পাদক জাহরা আহাদ রুবিন।
বিশেষ অতিথির বক্তেব্য সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম বলেন, সিলেট সহ দেশের উত্তপূর্বঞ্চল যখন বন্যার পানিতে ডুবছিল তখন আওয়ামীলীগ পদ্মাসেতু উদ্বোধনের নামে বিদেশী শিল্পী এনে দেশে উৎসব করে পানিবন্দি মানুষদের সাথে তামাশা করেছে। দেশের এই টাকা উৎসবে খরচ না করলে এখন ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন করা যেত। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, আওয়ামীলীগ দেশে বিদ্যুতের প্রেগনেন্সি চলছে বলে প্রচারণা চালাচ্ছে। তারা কুইক রেন্টালের নামে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন দেশে বিদ্যুৎ নেই, ডিজেল নেই, রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। আওয়ামীলীগ উন্নয়নের দোহাই দিয়ে লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের আজ গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, মানুষ অন্ন পাচ্ছেনা, বস্ত্র পাচ্ছেনা। তাই এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই লুটেরা সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা মহিলা দল নেত্রী রহিমা বেগম, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রাজু, বোয়ালজুর ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আকবর আলী, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাঈদ হোসেন, ছাত্রদল নেতা সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বন্যা পরবর্তীতে পুনর্বাসনের অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের প্রায় ২২০ জন বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রি-পিস ও বাচ্চাদের কাপড় উপহার প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা সহ ১৮টি ইউনিটেই এই উপহার সামগ্রী বিতরণ করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed