ভোলায় সংঘর্ষ: গুলিবিদ্ধ ছাত্রদল সভাপতির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নুরে আলমের শ্বশুর আবুল বাসেদ বিষয়টি জানিয়েছেন। এমনকি জেলা বিএনপির পক্ষ থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। এদিকে গুলিবিদ্ধ হয়ে আহত নুরে আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed