গৃহবধূর সাথে পরকীয়া, ‘বিশেষ অঙ্গ’ হারালেন যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে লাভলু (৪০) নামে এক যুবকের পরকীয়ার অভিযোগ ছিল। তবে বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়ন চলছিল। এ নিয়ে স্বামীর অনুপস্থিতিতে লাভলু ওই গৃহবধূর ঘরে দেখা করতে গেলে ওই গৃহবধূ কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার ‘বিশেষ অঙ্গের’ আংশিক কেটে ফেলেন।
শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লাভলু উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে মুদি দোকানি লাভলু হাওলাদারের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এর সূত্র ধরে স্বামীর অনুপস্থিতিতে রাতের আঁধারে প্রায়শই ওই গৃহবধূর সঙ্গে তিনি দেখা করতেন। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল।
শুক্রবার (২৯ জুলাই) গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে লাভলু ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে গৃহবধূ কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার ‘বিশেষ অঙ্গ’ পোচ দিয়ে কেটে ফেলার চেষ্টা করেন। এতে তার ‘বিশেষ অঙ্গের’ আংশিক কেটে যায়। এ সময় লাভলুকে কুপিয়ে আহত করেন ওই নারী।
আহত লাভলুর চাচা মিলন হাওলাদার জানান, লাভলুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই গৃহবধূ নিজেকে মামলা থেকে বাঁচাতে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়েরের চেষ্টা চালাচ্ছেন।
ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক মো. ফারুক আলম জানান, ওই গৃহবধূর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed