কুলাউড়ায় ঝোপঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশের একটি ঝোপঝাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটিকি এলাকায় ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম আখলিমা বেগম (৪০)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের জমির আলীর মেয়ে। পুলিশ বলছে ওই নারী ১০ বছর ধরে মানসিক রোগী ছিলেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শনিবার দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসি। স্থানীয় ও তাঁর স্বজনদের মাধ্যমে জানতে পারি এই নারী ১০ বছর ধরে মানসিক অসুস্থ ছিলেন এবং ওই এলাকায় রাস্তাঘাটে একা ভবঘুরের মতো চলাফেরা করতেন। মরদেহ সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ দেখে মনে হচ্ছে গতকাল শুক্রবার হয়তো ওই নারীর মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। বিকেলে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed