বাহুবলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্য্যায় হাবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। সুন্দ্রাটিকি ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা-এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাসান জুনায়েদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার হুসেন শাহ, ইউআরসি ইন্সট্রাক্টর জনাব নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ ও জনাব রিংকু দাশ প্রমুখ।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed