শাবি ছাত্র বুলবুল হত্যা, আদালতে স্বীকারোক্তি আবুলের
বৈশাখী নিউজ ডেস্ক: আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের আসামি আবুল হোসেন।
আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় জালালাবাদ থানা থেকে কড়া নিরাপত্তায় আবুল হোসেনকে মহানগর ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দেব জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল হোসেন। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যা মামলায় আবুল হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- এসএমপির এয়ারপোর্ট থানাধীন টিলাগাওয়ের মো. গোলাব আহসেদের পুত্র কামরুল আহমদ (২২), একই এলাকার আনিছ আলীর পুত্র আবুল হোসেন (১৯) ও একই এলাকার মৃত তছির আলরি পুত্র মোহাম্মদ হাসান (১৯)। হাসান পেশায় এম্বুলেন্স হেলপার ও রাজমিস্ত্রী।
অপর দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় ক্যাম্পাসের গাজীকালুর টিলা এলাকা থেকে বুলবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ২২ বছরের বুলবুল লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি নরসিংদীতে। তাকে হত্যার ঘটনায় ওই দিন মধ্যরাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ছিনতাই করতেই বুলবুলকে হত্যা করা হয়েছে।
হত্যার ঘটনায় বুলবুলের কথিত প্রেমিকার সম্পৃক্তাতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed