সুনামগঞ্জে সাড়ে ৫ শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
সুনামগঞ্জ প্রতিনিধি : বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প কর্মসুচির আওতায় সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে ৫৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ তাদের মধ্যে ঔষধপত্র বিতরণ করা হয়েছে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে পৌর এলাকার জলিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জুলাই বুধবার দিনব্যাপি কর্মসুচির মধ্যে দিয়ে স্থানীয় জলিলপুর, ওয়েজখালী ও পিরোজপুর গ্রামের সাড়ে ৫ শতাধিক শিশু, মহিলা ও পুরুষদের হার্ট, চর্ম, যৌন ও ডায়াবেটিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র দেয়া হয়।
জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ শফিকুল ইসলাম ও পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ নবী স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
এছাড়াও পদক্ষেপ এর সহকারী পরিচালক ও জোনাল ম্যানাজার মোঃ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার সিনিয়র ব্যবস্থাপক গোলাম এহিয়া, সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আহমেদ সৈনিক, পদক্ষেপ সদর ব্রাঞ্চের ম্যানাজার মোঃ কামরুজ্জামান, সুরমা ব্রাঞ্চের ম্যানাজার মোঃ বাদল হোসেন, সমৃদ্ধি কর্মসুচির সমাজ উন্নয়ন কর্মকর্তা (এসডিও) মোঃ জাহিদুল ইসলাম, পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায় ও দিপংকর মালাকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed